Showing posts with label কবিতার কাগজের জন্য. Show all posts
Showing posts with label কবিতার কাগজের জন্য. Show all posts

Saturday, October 19, 2019

দুটি কবিতা








কবিতার কাগজের জন্য

কবিতার কাগজের জন্য মৃত নীল ধোঁয়া
পোড়া সলতে, তেল-শূন্য মাটির প্রদীপ
অর্থাৎ আলো নয়, আলোর স্মারক।

আমার বুকের সূর্য, আলোকিত ক্ষণটুকু,
কাল মুছে দেয়া নেশা, মুহূর্তের ব্রহ্ম ছুঁয়ে আসা—

এইসব কীকরে পাঠাই!












খামারবাড়িতে


আঙিনায় হেলাফেলা শব্দ পড়ে থাকে।

নক্ষত্রকুচির মত সেই সব, খুঁটে আনতে গিয়ে
শব্দরত্ন-উদাসীন গৃহস্বামীর সঙ্গে দেখা।

তাঁকে দেখে দ্বিধাগ্রস্ত, কী প্রার্থনা করি—
শব্দভিক্ষা না কি তাঁর সিংহাসনখানি!