সরকারি খরচে মস্ত স্টেডিয়াম বানানো হল
অথচ সম্ভাবনাময় একজন খেলোয়াড়ও উঠে এল না
ব্যাপারটা সেরকমই।
ফেব্রুয়ারি পড়েছে কি পড়েনি
একটি একটি করে কুঁড়ি ফাটছে শিমুলের
খড়গপুর থেকে কাঁসাই অবধি রেলপথের দুপাশে হাতে
হাত-ধরা গাছের সারি।
যারা অঙ্কে ভালো তারা বর্ণান্ধ অথবা তাদের চোখে পাওয়ার
অন্যরা চোখ তুলে বাইরে তাকাবার ফুরসতই পাচ্ছে না।
আর কজন? যাত্রী তো মূলত এই দু-শ্রেণির
আশ্চর্য সময়ানুবর্তী শিমুল।
আসলে সবসময় পরিকাঠামোকে দোষ দেওয়া ঠিক নয়
প্রকৃত প্রতিভাও চাই।

1 comment:
Very nice
Post a Comment